হাঁটু মুড়ে বসে অভিনেত্রীকে আংটি পরালেন হবু স্বামী

- Advertisements -

জীবনের নতুন অধ্যায়ের পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন অভিনেত্রী অদ্রিজা রায়। তার আংটিবদলের ছবি প্রকাশ্যে আসার পর ভক্তদের মনে হয়েছে- এ যেন রূপকথার বাগদান।

২৫ জানুয়ারি ভালোবাসার মানুষ ভিগ্নেশ আইয়ারের সঙ্গে বাগদান সেরেছেন অভিনেত্রী। বাগদানের ট্র্যাডিশনাল লুকের ছবি আগেই ভাগ করে নিয়েছিলেন অদ্রিজা।

Advertisements
এবার নিজের আংটিবদলের একগুচ্ছ ছবি শেয়ার করলেন অভিনেত্রী। একেবারে অন্য সাজে সেখানে দেখা যাচ্ছে অদ্রিজাকে। 

অদ্রিজার নতুন পোস্টে দেখা যাচ্ছে ভিগ্নেশের সঙ্গে আংটি বদল সারতে। ওয়েস্টার্ন আউটফিটেই এই মুহূর্তটির জন্য সেজেছিলেন তারা।

অদ্রিজা পরেছিলেন প্যাস্টেল শেডের গাউন। সঙ্গে মিনিমাল গয়না, হেয়ারস্টাইল ও মেকআপে অদ্রিজাকে লাগছিল বরাবরের মতোই সুন্দরী। 

অন্যদিকে ভিগ্নেশ পরেছিলেন ওয়াইন রঙের ব্লেজার ও ট্রাউজার্স। এদিনটা নিয়ে তারা ঠিক কতটা খুশি দু’জনের মুখের চওড়া হাসিই যেন তা বলে দিচ্ছে।

গোলাপের পাপড়ি ছড়ানো ফুলের চাদরের উপর দিয়ে ভেন্যুতে এন্ট্রি নেন অদ্রিজা ও তার হবু স্বামী। হাঁটু মুড়ে বসে অদ্রিজাকে হিরার আংটি পরান ভিগ্নেশ।

ছবি পোস্ট করে ক্যাপশনে অদ্রিজা লেখেন, ‘আমরা’, সঙ্গে উল্লেখ করেছেন তারিখ ২৫ জানুয়ারি। এখনও দিনক্ষণ না ঘোষণা করলেও শোনা যাচ্ছে খুব শিগগিরিই নাকি বিয়ের পিঁড়িতে বসবেন তারা।

Advertisements

উল্লেখ্য, কাজের সূত্রে বছর অদ্রিজা রায় মুম্বাইয়ের বাসিন্দা।

বাংলা টেলিভিশনের গণ্ডি পেরিয়ে বর্তমানে সেখানে চুটিয়ে কাজ করছেন। ‘অনুপমা’ সিরিয়ালের সুবাদে হিন্দি টেলিদর্শকমহলের কাছে তিনি বেশ পরিচিত।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/yvpw
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন