বড়লেখায় নিসচা’র সচেতনতামূলক প্রচারাভিযান: আজ রাত ৯-১২ টা পর্যন্ত বিশেষ ক্যাম্পেইন

- Advertisements -

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ ঈদ যাত্রাকে কেন্দ্র করে সড়কে শৃঙ্খলা ও যানজট নিরসনে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার রমজান মাসব্যাপী ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে সচেতনতামূলক প্রচারাভিযান ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও জনদূর্ভোগ লাঘবে আজ রাত (বুধবার) ৯ টা থেকে মধ্যে রাত পর্যন্ত জনস্বার্থে সচেতনতামূলক বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।

বুধবার (১০ এপ্রিল) বড়লেখা পৌর শহরে নিসচা বড়লেখা উপজেলা শাখার প্রচার সম্পাদক রেদওয়ান আহমদ রুম্মানের পরিচালনায় সচেতনতামূলক প্রচারাভিযান ও লিফলেট বিতরণে অংশগ্রহণ করেন সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, প্রকাশনা সম্পাদক গণেশ কর, সমাজকল্যাণ ক্রীড়া সম্পাদক নূরে আলম মোহন, যুব বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান জিল্লুর, কার্যনির্বাহী সদস্য শাহরিয়ার শাকিল, জাকারিয়া আহমদ, শাহাব উদ্দিন, আব্দুল হামিদ, নিলু দেব নাথ, পারভেজ আহমদ, ছায়দুল আহমদ প্রমুখ।

Advertisements

এসময় নিসচা বড়লেখা উপজেলা শাখার কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে সচেতনতামূলক কর্মসূচিতে একাত্মতা পোষণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নিসচা বড়লেখা শাখার প্রধান উপদেষ্টা সোয়েব আহমদ, ৬ নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালেহ আহমদ জুয়েল, ইউনিয়ন যুবলীগের সভাপতি ব্যবসায়ী জালাল আহমদ ও উদীচী শিল্পীগোষ্ঠী বড়লেখা শাখার সাধারণ সম্পাদক শুভাশিস দে শুভ্র।

এ বিষয়ে বড়লেখা ৬ নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালেহ আহমদ জুয়েল বলেন, এবারের ঈদ যাত্রায় জনসাধারণের দূর্ভোগের কথা চিন্তা করে সড়কে যেন কোন প্রকার ভোগান্তি না হয় সেদিকে লক্ষ্য রেখেই বড়লেখা থানা পুলিশ, ট্রাফিক পুলিশ বিশেষ পরিকল্পনা নিয়েছে আর এতে স্বেচ্ছাসেবী হিসেবে সহযোগিতা করছেন জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা শাখার নেতৃবৃন্দরা। জনস্বার্থে নিসচা’র কার্যক্রমের প্রতি ভূয়সী প্রশংসা করে তিনি আরোও বলেন, সকলের সমন্বয়ে জনসাধারণকে ভোগান্তি ছাড়াই এবারের ঈদ যাত্রা সম্পূর্ণ করা হয়েছে যা আমাদের জন্য অনেক আনন্দের। এসময় তিনি স্কাউট গ্রুপের সদস্যদের প্রতিও তিনি ধন্যবাদ জানান।

Advertisements

এদিকে নিসচা নেতৃবৃন্দরা জানান, জনকল্যানে আমাদের এই কাজ অব্যাহত থাকবে এবং আজ রাত ৯ টা থেকে মধ্যেরাত পর্যন্ত আমরা সড়ক শৃঙ্খলা ও যানজট নিরসনে সচেতনতামূলক কার্যক্রমে থাকবো এবং ঈদের পরবর্তী কর্মসূচিতেও এমন প্রস্তুতি থাকবে বলে নিশ্চিত করেছেন সংগঠন এর নেতারা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ev7j
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন