বড়লেখা প্রতিনিধি: জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সরকার নিবন্ধিত জনপ্রিয় অনলাইন পোর্টাল নিরাপদ নিউজের নির্বাহী সম্পাদক মিরাজুল মইন জয়ের জন্মদিন উপলক্ষে রোজাদার পরিবহন শ্রমিকদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে পরিবহন শ্রমিকদের মাঝে এ ইফতার বিতরণ করা হয়।
রোববার (১৫ মার্চ) বিকেল সাড়ে ৫ টায় পৌর শহরে ইফতার বিতরণকালে উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, দপ্তর সম্পাদক শাহাব উদ্দিন, সহ-প্রচার সম্পাদক শাহরিয়ার শাকিল, সহ-দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক নূরে আলম মোহন, যুব বিষয়ক সম্পাদক জাকারিয়া আহমদ, সদস্য দীপ্ত দাস, মিরাজুল ইসলাম, ছায়দুল আহমদ প্রমুখ।
নিসচা সভাপতি তাহমীদ ইশাদ রিপন জানান, রমজান মাসকে কেন্দ্র করে আমরা প্রতি বছরেই সড়কে সচেতনতা মূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করি। তাছাড়াও ইফতার মাহফিল, ইফতার বিতরণ, রমজান ও ঈদের ফুডপ্যাক বিতরণের পাশাপাশি ঈদের আগের দিন-রাত পর্যন্ত জনসাধারণের যাত্রা নির্বিঘ্ন করার লক্ষ্যে ট্রাফিক-পুলিশের সাথে সমন্বয় করে কার্যক্রম পরিচালনা করা হয়।
উল্লেখ্য, নিসচার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গণমানুষের মহানায়ক ইলিয়াস কাঞ্চনের একমাত্র পুত্র কেন্দ্রীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মইন জয় বর্তমানে রোড সেফটি বিষয়ে কানাডায় পড়াশোনা চালিয়ে যাচ্ছেন।
