সরকার ঘোষিত লকডাউনে নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার উদ্যোগে খাদ্য সহায়তা বিতরণ

- Advertisements -

আজ বিকাল ৪ ঘটিকায় ডুমুরিয়া বাস স্ট্যান্ড চত্বরে জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই, ডুমুরিয়া উপজেলা শাখার কর্মীরা সরকার ঘোষিত লকডাউন কার্যকর করতে ডুমুরিয়া থানা পুলিশের সাথে সহযোগীতায় রাস্তায় নামে।

খুলনা জেলায় করোনা সংক্রমন প্রতিরোধকল্পে ৭মে হতে ১৪মে ২০২১ পর্যন্ত দেশব্যাপী কঠোর বিধিনিষেধ ও লকডাউন ঘোষনা করেন সরকার, উক্ত লকডাউন সর্বোচ্চ পর্যায় বাস্তবায়নের জন্য ডুমুরিয়া উপজেলা প্রশাসন ও থানা পুলিশ কঠোর অবস্থানে মাঠে নামে। প্রশাসনের সাথে লকডাউন কার্যকর করতে সহযোগিতায় মাঠে ছিল নিরাপদ সড়ক চাই, ডুমুরিয়া উপজেলা শাখার কর্মীবৃন্দ। করোনা সংক্রমন বেড়ে যাওয়ায়  সরকারি নির্দেশনা অনুযায়ী লোক সমাগম ঠেকাতে সারাদিন ডুমুরিয়া থানা পুলিশের মহড়া চলে। অকারনে যারা বাজারে ঘোরাঘুরি করছে তাদেরকে মুসলেকা নিয়ে ঘরে ফিরিয়ে দিচ্ছেন।

Advertisements

এবং যারা অহেতুক মটর বাইকে ঘোরাঘুরি করছে তাদের মটর বাইক আটক করছে পুলিশ। প্রশাসনের কর্মকান্ডে সহযোগীতায় নিরাপদ চাই, ডুমুরিয়া উপজেলা শাখার কর্মীরা এসময় পথচারী জনসাধারনের মাঝে স্বাস্থ্য সচেতনা সৃষ্টির লক্ষে নিরাপদ সড়ক চাই, এর পক্ষ থেকে মাস্ক বিতরন এবং ভ্রাম্যমাণ ভিক্ষুকদের  মাঝে খাদ্য সহয়তা বিতরণ করেন।(নিসচা)প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, চিত্র নায়ক, ইলিয়াস কাঞ্চনের নির্দেশনা, দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে সরকারের পাশে থেকে কাজ করতে হবে।

Advertisements

আজ লকডাউন বাস্তবায়ন কার্যক্রমে উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার  আহ্বায়ক খান মহিদুল ইসলাম, সদস্য সচিব গাজী মাসুম কার্যকারী সদস্য শাহেদ শরীফ রায়হান বাবু, মোঃ মোক্তার হোসেন আরিফুজ্জামান নয়ন, সবুজ দাস, সাব্বির হোসেন বাপ্পি,  এবং ডুমুরিয়া থানা পুলিশের সাব-ইন্সপেক্টর হাবিবুর রহমান সহ সঙ্গীয় ফোর্স।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/f39d
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন