নিসচা ধামরাই উপজেলা শাখার অনুমোদন প্রদান

- Advertisements -

নিরাপদ সড়ক চাই (নিসচা) ধামরাই উপজেলা শাখার অনুমোদন প্রদান করা হয়েছে। আজ নিসচার প্রধান কার্যালয়ে ধামরাই উপজেলা শাখার সভাপতি এম নাহিদ মিয়ার হাতে অনুমোদনপত্র তুলে দেন নিসচা কেন্দ্রীয় কমিটির মহাসচিব লিটন এরশাদ।

এসময় উপস্থিত ছিলেন নিসচা কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমানসহ ধামরাই উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ।

Advertisements

কমিটির অনুমোদন প্রদানকালে মহাসচিব লিটন এরশাদ বলেন, নিরাপদ সড়ক আন্দোলনকে আরও শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে সংগঠনকে সক্রিয় ও সুসংগঠিত করা অত্যন্ত জরুরি। ধামরাই উপজেলা কমিটি সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

Advertisements

এসময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ নতুন কমিটির সদস্যদের উদ্দেশ্যে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করার আহ্বান জানান।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/fbro
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন