যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে ‘কোপা আমেরিকা ২০২৪’

- Advertisements -

লিওনেল মেসির আর্জেন্টিনা তাদের কোপা আমেরিকা শিরোপা ধরে রাখার লড়াই করতে যুক্তরাষ্ট্রে যাবেন। ২০২৪ সালে কনকাকাফের সঙ্গে যৌথভাবে দক্ষিণ আমেরিকার ‘বিশ্বকাপ’ আয়োজন করবে কনমেবল।

শুক্রবার দক্ষিণ আমেরিকান ফুটবল সংস্থা এই খবর নিশ্চিত করেছে। গত বছর স্বাগতিক ব্রাজিলকে ফাইনালে হারিয়ে মেসি তার সিনিয়র পর্যায়ের প্রথম ট্রফি জেতেন।

Advertisements

আগামী বছরের কোপায় আমেরিকায় কনকাকাফের ছয়টি দলকে আমন্ত্রণ জানানো হবে। এনিয়ে দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রে হচ্ছে কোপা আমেরিকা। এর আগে ২০১৬ সালে ছয়টি কনকাকাফ দলকে নিয়ে যুক্তরাষ্ট্রে হয়েছিল এই প্রতিযোগিতা।

Advertisements

এছাড়া কনকাকাফ ও কনমেবল একই বছর চারটি দল নিয়ে একটি ক্লাব প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা দিয়েছে। কোপা লিবার্তাদোরেস ও কনকাকাফ চ্যামিপয়নস লিগের দুটি করে দল সেখানে অংশ নেবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/auj9
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন