লিগে রোনালদোর হ্যাটট্রিকে আল-নাসরের প্রথম জয়

- Advertisements -

নাসিম রুমি: সৌদি প্রো লিগের নতুন মৌসুমে পরপর দুই ম্যাচে হেরেছে আল-নাসর। এবার তৃতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেল ক্রিস্টিয়ানো রোনালদো বাহিনী। যেখানে হ্যাটট্রিক করেছেন পর্তুগিজ তারকা।

Advertisements

বাংলাদেশ সময় শুক্রবার (২৫ আগস্ট) রাত ১২টায় সৌদি প্রো লিগের ম্যাচে আল ফাতেহর বিপক্ষে মাঠে নামে আল-নাসর। ম্যাচটিতে ৫-০ গোলের জয় পায় নাসর। দলের হয়ে ৩টি গোল করেছেন রোনালদো। আর জোড়া গোল করেন সেনেগাল তারকা সাদিও মানে।

গত ১৪ আগস্ট আল-ইত্তিফাকের বিপক্ষে ২-১ গোলের পরাজয় দিয়ে নতুন মৌসুমের লিগ শুরু করে আল-নাসর। ম্যাচটিতে দলে ছিলেন না বড় তারকা রোনালদো। তবে ১৮ আগস্ট পরের ম্যাচে মাঠে নামেন সিআরসেভেন। কিন্তু আল-তাউনের বিপক্ষে সেই ম্যাচটিতেও ২-০ গোলের হার দেখতে হয়েছে নাসরকে। এবার তৃতীয় ম্যাচে নিজেদের প্রথম জয় তুলে নিলেন রোনালদো। যেখানে হ্যাটট্রিক করে গুরুদায়ত্বি পালন করেন তিনি। এটি রোনালদোর ক্যারিয়ারের ৬৩তম হ্যাটট্রিক।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/v7iz
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন