আরো শক্তিশালী হয়ে ফিরব: নেইমার

- Advertisements -

গত ১৯ ফেব্রুয়ারি ইনজুরিতে পড়েন পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। ওই ইনজুরিতে তার চলতি মৌসুম শেষ হয়ে গেছে।

পিএসজি এক বিবৃতি দিয়ে নিশ্চিত করেছে যে, গোড়ালির ইনজুরিতে পড়ায় তার অস্ত্রোপচার করাতে হবে। এরপর দলীয় অনুশীলনে ফিরতে তার তিন মাসের মতো সময় লাগবে। মাঠে ফিরতে সময় লাগতে পারে চার মাস।

Advertisements

তবে বরাবরে মতো ভেঙে না পড়া ব্রাজিলিয়ান এ পোস্টারবয় নিজের দৃঢ়তার জানান দিয়েছেন। দিয়েছেন ‘ফেরার’ বার্তাও। এক টুইটে নেইমার জানিয়েছেন, আরো শক্তিশালী হয়ে ফিরব।

এদিকে শোনা যাচ্ছে, নেইমারের এই অস্ত্রোপাচার দোহার একটি হাসপাতালে হবে। অস্ত্রোপচারের পর অনুশীলনে ফেরার আগে তাকে মাঠের বাইরে থাকতে হবে তিন থেকে চার মাস।

Advertisements

উল্লেখ্য, চলতি লিগ ওয়ানের মৌসুম শেষ হবে ৩ জুন। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে ১০ জুন। এতে নেইমারের ফেরার চার মাস সময় চলতি মৌসুমে তার মাঠে নামার সম্ভাবনা নেই।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/wgdr
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন