ট্রেনে কাটা পড়ে স্বাস্থ্যকর্মীর মৃত্যু

- Advertisements -

নাটোরে ট্রেনে কাটা পড়ে সমীর কুণ্ডু (৬০) নামে এক স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলার হালসা ইউনিয়নে পরিবার পরিকল্পনা বিভাগের হালসা কেন্দ্রের স্বাস্থ্য পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।

শনিবার (১০ সেপ্টেম্বর) সকালের দিকে নাটোর রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

Advertisements

সমীর কুণ্ড জেলা শহরের কাপুরিয়াপট্টি এলাকার বাসিন্দা।

নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা জানান, সকালে ছেলেকে কোচিং ক্লাস করাতে নিয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন সমীর কুণ্ডু। এরপর পুলিশের মাধ্যমে জানতে পারেন সমীর কুণ্ডু ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন।

নাটোর রেলওয়ে স্টেশনে কর্মরত স্টেশন মাস্টার রেজাউল করিম গণমাধ্যমকে জানান, শনিবার সকাল ৮টার দিকে চিলাহাটিগামী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেন প্লাটফরম ছেড়ে যায়। এর পরই ১ নম্বর লাইনে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন একটি মরদেহ দেখতে পান পথচারীরা।

Advertisements

পরে তারা বিষয়টি নাটোর ফায়ার সার্ভিস ও সান্তাহার রেলওয়েকে জানান। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/fvfq
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন