সামাজিক সমস্যার সমাধান সামাজিকভাবেই সম্ভব : আবদুস সালাম

- Advertisements -

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম বলেছেন, একটি এলাকায় বসবাস করলে স্বাভাবিকভাবেই সুখ-দুঃখ, অভাব-অভিযোগ থাকবে। তবে এসব সমস্যার সমাধানে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সামাজিক সমস্যার সমাধানও সামাজিকভাবেই সম্ভব।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীতে সেগুনবাগিচা সোসাইটির মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। আব্দুস সালাম বলেন, ঢাকায় অপরিকল্পিতভাবে মানুষ বৃদ্ধি পাওয়ায় ঠিক মতো সেবা দেয়া সম্ভব হচ্ছে না। তবে নাগরিক সুবিধা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর।

Advertisements

তিনি বলেন, নাগরিকরা যেসব দাবি ও সমস্যা তুলে ধরেছেন, সেগুলো ব্যক্তিগত নয় বরং সামগ্রিক সমাজের সমস্যা। অতীতে এলাকাবাসীর ঐক্যবদ্ধ আন্দোলনের কারণেই বিভিন্ন দাবি বাস্তবায়ন হয়েছে।

Advertisements

দক্ষিণের প্রশাসক বলেন, সিটি করপোরেশনে কর্মরত সবাইকে জনগণের মুখোমুখি করে সব কাজের জবাবদিহিতা নিশ্চিত করা হবে। এ সময় যানজট নিরসনে অবৈধভাবে রাস্তা দখল করা হকার ও অটোরিকশা নিয়ন্ত্রণে কাজ করার কথাও জানান তিনি। এছাড়াও ঢাকাকে বাসযোগ্য করতে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরি করে সবার সহযোগিতার আহ্বান জানান প্রশাসক।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/gb6e
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন