English

24 C
Dhaka
রবিবার, ফেব্রুয়ারি ১, ২০২৬
- Advertisement -

সাউন্ড বক্সে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে প্রাণ গেল শিক্ষার্থীর

- Advertisements -

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় সাউন্ড বক্সে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের লতাবর মুন্দাদিঘীরপাড় গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত শিশু আমির হোসেন (৯) ওই এলাকার কোহিনূর রহমানের ছেলে ও স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয়রা জানান, বাবা ও মা জীবিকার তাগিদে নীলফামারীর সৈয়দপুরে থাকলেও আমির হোসেন তার নানার বাড়ি লতাবর গ্রামে থেকে লেখাপড়া করত।

শনিবার দুপুরে বাড়ির সকলের অজান্তে ঘরের সাউন্ড বক্সে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয় শিশুটি। তার নানি বিষয়টি বুঝতে পেয়ে চিৎকার করলে প্রতিবেশীরা এসে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/gse5
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন