করোনাভাইরাসে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৩৬৮ জন

- Advertisements -

করোনাভাইরাসে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৩৬৮ জন। এ নিয়ে সারাদেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৬ হাজার ৬৬৪ জনে।

বুধবার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে সরকারি-বেসরকারি ৮৩১টি ল্যাবরেটরিতে ২০ হাজার ৩৯৩টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করতে এক কোটি এক লাখ ৫৫ হাজার ৪৩৫টি নমুনা পরীক্ষা করা হলো।

Advertisements

নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১ দশমিক ৮০ শতাংশ। দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়। আজ পর্যন্ত সর্বমোট নমুনা পরীক্ষার ভিত্তিতে শনাক্তকৃত রোগীর হার ১৫ দশমিক ৪৩ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৪৮১ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ২৯ হাজার ৫৪৯ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৬৩ শতাংশ।

Advertisements

২৪ ঘণ্টায় মৃত ছয়জনের মধ্যে ত্রিশোর্ধ্ব দুইজন, পঞ্চাশোর্ধ্ব একজন ও ষাটোর্ধ্ব তিনজন রয়েছেন। ছয়জনের মধ্যে চট্টগ্রামে তিনজন, রাজশাহীতে দুইজন ও খুলনা বিভাগে একজনের মৃত্যু হয়।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ppim
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন