মেয়ের বিয়ের ইঙ্গিত দিলেন শচীন!

- Advertisements -

নাসিম রুমি: ভারতীয় ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি শচীন টেন্ডুলকারের একমাত্র মেয়ে সারা টেন্ডুলকার। সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় শচীন কন্যা সারা। ক্যারিয়ার গড়েছেন মডেলিংয়ে। এই সারা টেন্ডুলকারের সঙ্গে একাধিকবার প্রেমের গুঞ্জন উঠেছে ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা শুভমান গিলের। সম্প্রতি সে প্রেমের সম্পর্ককে যেন সিলমোহর দিয়েছেন বাবা শচীন টেন্ডুলকার।

ভারতের পাঞ্জাবে জন্ম নেয়া শুভমানের জন্মদিন ছিল গত ৮ সেপ্টেম্বর (শুক্রবার)। ১৯৯৯ সালে জন্ম নেয়া তরুণ এ ক্রিকেটারের ২৪ তম জন্মদিনে ভক্তরা সোশ্যাল মিডিয়া টুইটারে তাকে শুভেচ্ছা জানিয়েছেন। তবে খবর হলো, শুভেচ্ছা পাঠানোর এ তালিকায় ছিল ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি তারকা শচীনের নামও।

টুইটারে ভারতীয় দলের কিংবদন্তি শচীন শুভমানকে তার জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, জন্মদিনের অনেক শুভেচ্ছা জানাই শুভমান গিলকে। আসন্ন বছরগুলো হোক অনেক রান আর মধুর স্মৃতিতে পূর্ণ।

Advertisements

এমন কাণ্ড নেটিজেনদের নজরে পড়তেই এই খবর অন্তর্জালে ভাইরাল হয়ে পড়ে। উৎসুক অনুরাগীরা এরই মধ্যে কারণ খুঁজতে বুনছেন দুইয়ে দুইয়ে চারের অংক।

নেটিজেনদের কেউ কেউ বলছেন, জন্মদিনের শুভেচ্ছার মাধ্যমে মেয়ে সারা আর গিলের প্রেমের সম্পর্কে সম্মতি দিলেন শচীন। খুব শিগগিরই এ জুটি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন হয়ত।

Advertisements

আবার এমন শুভেচ্ছা বাণীতে ট্রোলের শিকারও হয়েছেন শুভমান। অনেক নেটিজেন বলছেন, বাবা শচীনের অ্যাকাউন্ট থেকে মেয়ে সারাই এ শুভেচ্ছা বাণী পাঠিয়েছেন শুভমানকে। কারণ হিসেবে তারা বলছেন, সোশ্যাল মিডিয়ায় শুভমানকে আলাদা করে জন্মদিনের শুভেচ্ছা পাঠাননি সারা।

নেটপাড়া যখন শচীন, সারা আর শুভমান ঝড়ে অস্থির তখন এ বিষয়ে এখন পর্যন্ত নতুন কোনো মন্তব্য করেননি তারা। তাই ভবিষ্যতে সারা- শুভমান নতুন দম্পতি হতে চলেছেন কি না সে উত্তর জানতে সময়ের অপেক্ষায় নেটিজেন আর ভক্তরা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/hn0e
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন