জীবনে কখনও গাঁজা খাবেন না: হানি সিং

- Advertisements -

নাসিম রুমি: বলিউডের জনপ্রিয় র‌্যাপার হানি সিং পেশাগত জীবনে সাফল্য পেলেও তার ব্যক্তিগত জীবন সুখের নয়। বছর খানেক আগে নেশার কারণে স্ত্রী শালিনী তালওয়ারের সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়েছিল। সম্প্রতি একটি কনসার্টের মঞ্চে দাঁড়িয়ে তরুণ প্রজন্মকে গাঁজার কুফল সম্পর্কে জানিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ডিভোর্সের পর নেশা করার বিষয়টা নিয়ে অনেক ভাবনাচিন্তা করেছিলেন হানি সিং। ছেড়েছিলেন গাঁজা খাওয়া। গাঁজার কুফল যে কতখানি ভয়ানক হতে পারে, তা গায়ক বেশ ভালই বুঝেছেন তার জীবন দিয়ে। তরুণ প্রজন্মের সকলকে আহ্বান জানিয়েছেন তিনি।

Advertisements

মঞ্চে দাঁড়িয়ে হানি সিং বলেছেন, কখনও গাঁজা-চরস খাবে না। ওর থেকে বাজে জিনিস আর পৃথিবীতে একটাও নেই। আমার জীবনের পাঁচটা বছর আমি গাঁজা খেয়ে নষ্ট করেছি। তাই ভাই-বোনেরা গাঁজা একদম ছুবে না।

Advertisements

হানি সিংয়ের গানের মধ্যে অদ্ভুত এক মাদকতা রয়েছে। তার সেসব গানের মধ্যে থাকে নেশার কথাও।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/i9mb
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন