নয়াদিল্লিতে ‘ওয়ার্ক ফ্রম হোম’ চালু

- Advertisements -

চলমান ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানিসহ একাধিক প্রয়োজনীয় পণ্যের বৈশ্বিক সরবরাহ চেইন ব্যাহত হওয়ায় ভারতে ওয়ার্ক ফ্রম হোম, কর্মকর্তাদের বিদেশ সফর স্থগিতের মত বেশ কিছু সাশ্রয়ী পদক্ষেপ ঘোষণা করা হয়েছে।

আজ শুক্রবার ভারতীয় সংবাদসংস্থা দ্য হিন্দুর এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

নয়াদিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার বরাতে ওই প্রতিবেদনে জানান হয়, ৯০ দিনের (তিন মাস) বিশেষ অভিযানের আওতায় সরকারি পর্যায়ে জ্বালানি খরচ ও যাতায়াত কমানো হবে। এই অভিযানের অংশ হিসেবে, যেসব সরকারি কর্মকর্তা দূর থেকে কাজ করতে পারবেন তারা সপ্তাহে দুই দিন ওয়ার্ক ফ্রম হোম (ঘরে বসে কাজ) করবেন। মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন, বেসরকারি খাতও স্বেচ্ছায় এই নিয়ম অনুসরণ করবে।

Advertisements

রেখা গুপ্তা সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ‘দিল্লির জনগণের প্রতি আমাদের আবেদন, সপ্তাহে অন্তত এক দিন “যানবাহনবিহীন দিন” (নো-ভেহিকল ডে) পালন করা উচিত।’

প্রতিবেদনে আরও জানান হয়, আগামী তিন মাস সরকারের সব ধরনের বড় আনুষ্ঠানিক কর্মসূচী বন্ধ থাকবে। সরকারি কর্মকর্তাদের আগামী এক বছরের সব বিদেশ সফর স্থগিত থাকবে। পাশাপাশি আগামী ছয় মাসের জন্য দিল্লি সরকার নতুন কোনো পেট্রোল, ডিজেল, সিএনজি বা হাইব্রিড গাড়ি কেনা বন্ধ রাখবে।

Advertisements

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জ্বালানি ব্যবহার সংকোচন, বৈদেশিক মুদ্রা সাশ্রয়সহ একাধিক ক্ষেত্রে নজর দেওয়ার আহ্বান জানানোর পর এই ধরনের বিধিনিষেধ আরোপ শুরু করেছে দেশটির সরকার।

পাশাপাশি যুদ্ধের প্রভাবে ভারতের রুপির মান কমে যাওয়া ঠেকাতে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে নয়াদিল্লি ইতোমধ্যে সোনা ও রুপা আমদানির ওপর শুল্ক বৃদ্ধি করেছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/jmra
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন