সন্ত্রাসবাদী একটি গোষ্ঠীর সঙ্গে আঁতাতের অভিযোগে শাস্তি পাওয়ার পর ন্যায় বিচারের দাবিতে ২৩৮দিন অনশনে থাকার পর মৃত্যুবরণ করলেন তুরস্কের এক নারী আইনজীবী। আজ বৃহস্পতিবার ইস্তাম্বুলের একটি হাসপাতালে এব্রু তিমতিক নামের ওই আইনজীবীর মৃত্যু হয়।
বার্তা সংস্থা এএফপি’কে ওই আইনজীবীর বন্ধুরা জানান, দীর্ঘ অনশনে থাকার পর মৃত্যুকালে তার ওজন হয়েছিল মাত্র ৩০ কেজি।
তিমতিকের মৃত্যুতে সরকারের তীব্র সমালোচনা করেছে বিরোধী দল ও মানবাধিকার সংস্থাগুলো। তার মৃত্যুতে হত্যা বলে উল্লেখ করেছে তুরস্কের বামপন্থী আইনজীবীদের সংগঠন পিপল ল ব্যুরো।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/a6ct
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
