ফিলিপাইনে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

- Advertisements -

ফিলিপাইনের মিন্দানাও অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার সকালে আঘাত হানা এ ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৪। ভূমিকম্প আঘাত হানার পর ওই অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। খবর বিবিসির।

Advertisements

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৬২ কিলোমিটার গভীরে। এ ঘটনায় এখনও কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের তীব্রতা এতোটাই বেশি ছিল যে, মিন্দানাও অঞ্চলের বিভিন্ন স্থানে ভবন দুলতে দেখা যায় এবং আতঙ্কে মানুষ ঘর ছেড়ে রাস্তায় নেমে আসে।

উল্লেখ্য, গত সপ্তাহেই ফিলিপাইনের সেবু প্রদেশে ৬.৯ মাত্রার আরেকটি ভূমিকম্পে অন্তত ৭৪ জনের মৃত্যু হয়। বৃহস্পতিবার (৯ অক্টোবর) ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় একটি শহরের কাছে ৪.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/5stg
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন