মালদ্বীপে ৫ ইতালীয় স্কুবা ডাইভারের মৃত্যু

- Advertisements -

মালদ্বীপে স্কুবা ডাইভিংয়ের সময় পাঁচজন ইতালীয় ডাইভার নিহত হয়েছেন বলে জানিয়েছে রোমের পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ শুক্রবার বার্তাসংস্থা বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানান হয়। মালদ্বীপের ভাভু প্রবাল দ্বীপপুঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে জানান হয়।

প্রতিবেদনে রোমের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানানো হয়েছে, ডাইভাররা আনুমানিক ৫০ মিটার (১৬৪ ফিট) গভীরে গুহা অনুসন্ধান করার সময় প্রাণ হারান।

Advertisements

নিহতদের মধ্যে ছিলেন জেনোয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর অব ইকোলজি মনিকা মন্টেফালকোন, তার কন্যা ও দুই জন গবেষক।

মালদ্বীপের সামরিক বাহিনী জানিয়েছে, উদ্ধার একজনের দেহ প্রায় ৬০ মিটার গভীরের একটি গুহায় পাওয়া গেছে। বাকি চার জনের দেহও সেখানে অবস্থান করছে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ সরঞ্জামসহ ডাইভারদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে, তবে উদ্ধার অভিযানকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, পাঁচজন ইতালীয় বৃহস্পতিবার সকালে সমুদ্রে প্রবেশ করেছিলেন। অনেক্ষণ পরেও তারা ওপরে না উঠে এলে তাদের সঙ্গে থাকা ডাইভিং জাহাজের ক্রু নিখোঁজের রিপোর্ট করেন।

Advertisements

বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়, সম্ভবত মালদ্বীপের ইসিহাসে এটি সবচেয়ে বড় একক ডাইভিং দুর্ঘটনা। দেশটি ভারত মহাসাগরে অবস্থিত এবং এর প্রবাল দ্বীপগুলোর কারণে পর্যটকদের কাছে জনপ্রিয়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/6svu
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন