লেবাননে ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৪৯৬

- Advertisements -

ইসরাইলি হামলায় লেবাননে নিহতের সংখ্যা বেড়ে ২,৪৯৬ জনে দাঁড়িয়েছে বলে শনিবার (২৫ এপ্রিল) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে নিশ্চিত করেছে।

গত ২ মার্চ থেকে শুরু হওয়া এই রক্তক্ষয়ী সংঘাতের সর্বশেষ পরিসংখ্যানে জানানো হয়, প্রাণহানির পাশাপাশি এখন পর্যন্ত আহতের সংখ্যা পৌঁছেছে ৭,৭২৫ জনে।

Advertisements

মন্ত্রণালয়ের দৈনিক প্রতিবেদনে বর্তমান মানবিক পরিস্থিতির ভয়াবহ চিত্র ফুটে উঠেছে। দেশজুড়ে ইসরাইলি বাহিনীর অব্যাহত আক্রমণের মুখে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে।

সরকারি তথ্যমতে, বিভিন্ন আশ্রয়কেন্দ্রে বর্তমানে ১ লাখ ২০ হাজারেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছেন। আশ্রয়কেন্দ্রগুলোতে অবস্থান নেওয়া বাস্তুচ্যুত পরিবারের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩১ হাজারে।

Advertisements

লেবানন সরকার এবং আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো এই বিশাল সংখ্যক মানুষকে প্রয়োজনীয় সেবা দিতে হিমশিম খাচ্ছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/o0ly
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন