৩০ নারীকে তুলে নিয়ে গেছে বিচ্ছিন্নতাবাদীরা: ক্যামেরুনের প্রশাসন

- Advertisements -
কমপক্ষে ৩০ জন নারীকে তুলে নিয়ে গেছে বিচ্ছিন্নতাবাদীরা। বিচ্ছিন্নতাবাদীদের আদেশ পালন না করার অভিযোগে ওই নারীদের তুলে নিয়ে যাওয়া হয়েছে। এভাবেই তাদের শাস্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা। বিচ্ছিন্নতাবাদীগোষ্ঠী ঘটনাটি স্বীকার করেছে।
প্রশাসনের সূত্র জানিয়েছে, বন্দুক এবং লাঠিজাতীয় জিনিস দিয়ে ওই নারীদের আঘাতও করা হয়েছে। 

ক্যামেরুন-নাইজেরিয়া সীমান্তে ইংরেজি বলা বিচ্ছিন্নতাবাদীগোষ্ঠী অত্যন্ত শক্তিশালী। বাকি ক্যামেরুন থেকে তারা নিজেদের আলাদা করতে চায়। কারণ বাকি ক্যামেরুন দীর্ঘদিন ফরাসি উপনিবেশ থাকার কারণে ফরাসি ভাষায় কথা বলে।

Advertisements
Advertisements
অভিযোগ, এই বিচ্ছিন্নতাবাদীগোষ্ঠী সীমান্ত অঞ্চলে বিশেষ কয়েকটি কর বসিয়েছে। কেউ বিয়ে করলে, বাচ্চা হলে তাদের কর দিতে হয়। শুধু তা-ই নয়, কেউ মারা গেলে কবর দেওয়ার জন্যও তাদের এক হাজার ডলার কর দিতে হয়। ওই নারীরা কর দিতে অস্বীকার করেছিলেন বলেই তাদের অপহরণ করা হয়েছে বলে প্রশাসনের দাবি।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/738f
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন