অভিভাবকরা ভোট দিলেই পরীক্ষায় ১০ নম্বর পাবে শিক্ষার্থীরা!

- Advertisements -

অভিভাবকরা ভোট দিলেই পরীক্ষায় অতিরিক্ত ১০ নম্বর পাবেন শিক্ষার্থীরা। ভারতের উত্তরপ্রদেশে আজ বুধবার চতুর্থ দফার ভোট চলছে। তার আগেই এমন ঘোষণা করে সাড়া ফেলে দিয়েছে লখনৌয়ের একটি কলেজ।

কলেজ কর্তৃপক্ষ জানায়, আজ ২৩ ফেব্রুয়ারির এবং বাকি দফার ভোটে অভিভাবকরা সক্রিয়ভাবে অংশ নিলেই তাদের সন্তানদের নম্বরের এই পুরস্কার দেওয়া হবে।

Advertisements

কলেজের অধ্যক্ষ রাকেশ কুমারের দাবি, ভোটদানে উৎসাহ দিতে এবং ভোটারের উপস্থিতি বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, ২৩ ফেব্রুয়ারি এবং বাকি দফার ভোটে শিক্ষার্থীদের অভিভাবকরা সক্রিয়ভাবে অংশ নিলেই পুরস্কার হিসেবে তারা অতিরিক্ত ১০ নম্বর পাবেন। কারণ আমরা চাই ভোটদানের হার যেন ১০০ শতাংশ হয়।

কিন্তু এতে লাভ কী- এমন প্রশ্নে ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের কাছে অধ্যক্ষ জানান, এতে দুর্বল শিক্ষার্থীরা অতিরিক্ত ১০ নম্বর পাবে। ফলে পরীক্ষাতে এই নম্বর তাদের পাস করতে অনেকটাই সাহায্য করবে। কলেজ কর্তৃপক্ষের এমন ঘোষণায় ব্যাপক আলোচনা চলছে উত্তরপ্রদেশজুড়ে।

Advertisements

আজ বুধবার চতুর্থ দফার ভোট চলছে উত্তরপ্রদেশে। মোট সাত দফায় ভোট অনুষ্ঠিত হবে। শেষ দফার ভোট হবে আগামী ৭ মার্চ এবং গণনা হবে ১০ মার্চ।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/69rq
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন