দশ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

- Advertisements -

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের একটি গ্রাম থেকে আব্দুস সামাদ (৬৫) নামের ওই বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়। এর আগে বৃহস্পতিবার বিকেলে স্কুল থেকে ফেরার পথে ধর্ষণের শিকার হয় শিশুটি।

সলঙ্গা থানার ওসি হুমায়ুন কবির বলেন, ধর্ষণের শিকার শিশুটি চতুর্থ শ্রেণিতে পড়ে।

Advertisements

বৃহস্পতিবার বিকালে স্কুল থেকে বাড়ি ফেরার পথে আব্দুস সামাদ শিশুটিকে ধরে নিয়ে গিয়ে একটি সেচ পাম্পের ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে বাড়ি ফিরে শিশুটি বিষয়টি স্বজনদের জানালে তার মা বাদী হয়ে শুক্রবার বিকালে মামলা থানায় দায়ের করেন। এরপরই অভিযান চালিয়ে সন্ধ্যায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

Advertisements

ওসি আরো বলেন, গ্রেপ্তার আব্দুস সামাদকে শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

ভুক্তভোগী শিশুকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/kdk3
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন