কন্যার বয়স ৫১, ফের বাবা হলেন ৭৯ বছর বয়সী অভিনেতা

- Advertisements -

৭৯ বছর বয়সে সপ্তম সন্তানের বাবা হলেন অস্কার জয়ী মার্কিন অভিনেতা রবার্ট ডি নিরো। কানাডিয়ান সংবাদমাধ্যম এন্টারটেইনমেন্ট টুনাইট কানাডা ডটকমের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন বরেণ্য এই অভিনেতা।

রবার্ট ডি নিরোর পরবর্তী সিনেমা ‘অ্যাবাউট মাই ফাদার’। সিনেমাটির প্রচারের অংশ হিসেবে এই সাক্ষাৎকার দেন তিনি। এসময় সঞ্চালক বলেন, ‘আমি জানি আপনার ৬ সন্তান।’ এ বক্তব্য সংশোধন করে দিয়ে রবার্ট ডি নিরো বলেন, ‘আমার সন্তান সাতজন। সম্প্রতি আমাদের আরেকটি সন্তান হয়েছে।’

Advertisements

যদিও সপ্তম সন্তানের মা কে তা জানাননি। তবে তার বর্তমান প্রেমিকা টিফানি চেন কিছুদিন আগে নিজের বেবি বাম্পের ছবি প্রকাশ করেন। ধারণা করা হচ্ছে, সপ্তম সন্তানের মা টিফানি।

রবার্ট ডি নিরোর প্রথম স্ত্রী ডায়ান অ্যাবোটের। এ সংসারে ড্রেনা নামে এক কন্যা সন্তান রয়েছে, যার বয়স ৫১ বছর। অন্যদিকে পুত্র রাফায়েলের বয়স ৪৬ বছর। ১৯৯৫ সালে রবার্ট ডি নিরোর বান্ধবী মডেল-অভিনেত্রী টুকি স্মিথ যমজ পুত্র সন্তান জুলিয়ান এবং অ্যারনের (২৭) জন্ম দেন। এ দুই সন্তানের বাবা রবার্ট।

Advertisements

তা ছাড়াও পুত্র এলিয়ট (২৪), কন্যা হেলেন গ্রেস (১১) নামে দুই সন্তান রয়েছে। এ দুই সন্তানের মা রবার্ট ডি নিরোর প্রাক্তন স্ত্রী গ্রেস হাইটাওয়ার।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/lhen
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন