কাপড় থেকে কাদার দাগ দূর করার সহজ উপায়

- Advertisements -
বৃষ্টির দিনে পোশাকে কাদার দাগ লাগাটা খুবই সাধারণ বিষয়। তবে কাদা লাগার সাথে সাথে ডিটারজেন্ট দিয়ে ঘষাঘষি করলে দাগ হিতে বিপরীত হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, সঠিক নিয়ম জানলে খুব সহজেই কাপড়ের ক্ষতি না করে কাদার দাগ তোলা সম্ভব। চলুন, জেনে নিই কার্যকরী উপায়গুলো।

কাদা আগে শুকাতে দিন
কাদা ভেজা অবস্থায় ধোয়ার চেষ্টা করবেন না, এতে দাগ আরো ছড়িয়ে যায়। কাদা শুকিয়ে গেলে শক্ত হয়ে যায়, তখন একটি ভোঁতা ছুরি বা ব্রাশ দিয়ে হালকা ঘষে কাদার আস্তরণ ঝেড়ে ফেলুন। এতে কাদা কাপড়ের তন্তু বা সুতার ভেতরে ঢুকতে পারে না।

স্টেইন রিমুভারের ব্যবহার
কাদা ঝেড়ে ফেলার পর যেখানে দাগ লেগে আছে, সেখানে ভালো মানের স্টেইন রিমুভার বা লিকুইড ডিটারজেন্ট লাগিয়ে রাখুন।

Advertisements

এনজাইমযুক্ত ক্লিনার ব্যবহার করলে কাদার প্রাকৃতিক উপাদানগুলো দ্রুত পরিষ্কার হয়।

ঠাণ্ডা পানিতে ভিজিয়ে রাখা
দাগযুক্ত কাপড়টি অন্তত এক ঘণ্টা ঠাণ্ডা পানিতে ভিজিয়ে রাখুন। ভুলেও গরম পানি ব্যবহার করবেন না, কারণ তাপ কাদার দাগকে স্থায়ী করে ফেলে। প্রয়োজনে দীর্ঘ সময় ভিজিয়ে রাখতে পারেন।

Advertisements

ধুয়ে নেওয়া ও শুকানো
ভেজানোর পর সাধারণ নিয়মে কাপড়টি ধুয়ে ফেলুন। তবে কাপড় রোদে শুকানোর আগে নিশ্চিত হোন যে দাগ পুরোপুরি উঠে গেছে কি না। দাগ থেকে গেলে ভেজা অবস্থাতেই আবার আগের ধাপগুলো অনুসরণ করুন। একবার শুকিয়ে গেলে দাগ তোলা কঠিন হয়ে পড়ে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/9p3b
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন