একুশে ফেব্রুয়ারি

- Advertisements -

লায়ন মোঃ গনি মিয়া বাবুল

একুশে ফেব্রুয়ারি আমার অহংকার
শহীদ রফিক শফিক বরকত জব্বার,
ভাষার জন্য জীবন দেওয়া সাহসী উপহার
বারবার ফুলে ফুলে ভরে শহীদ মিনার।

অক্ষর বাঁচাতে বুক পেতেছিল যাঁরা
অমর চিরঞ্জীব মৃত্যুঞ্জয়ী তাঁরা,
ভুলে যায় না তাঁদের রক্তের দাম
চলছে ভাষার মর্যাদা রক্ষার সংগ্রাম।

একুশে ফেব্রুয়ারি রক্তে লেখা ইতিহাস
বাঙালি জাতির চিরন্তন বিশ্বাস,
মুক্তিযুদ্ধের সূচনা, স্বাধীনতার প্রেরণা
বাঙালি জাতির বিজয়ের চেতনা।

প্রজন্মে প্রজন্মে আলো জ্বালাতে
একুশের চেতনা বয়ে যাক পথে পথে,
একুশে ফেব্রুয়ারি বাঙালির অহংকার
ভাষার মর্যাদা রক্ষার দৃঢ় অঙ্গীকার।

লেখক পরিচিতি:
লায়ন মোঃ গনি মিয়া বাবুল
( শিক্ষক, কবি,কলাম লেখক ও সংগঠক)

The short URL of the present article is: https://www.nirapadnews.com/qifl
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন

লাইলাতুল কদর

কল্যাণময় রমজান

একুশ: উচ্চারণের স্বাধীনতা

আগামীকাল জাতীয় কবিতা উৎসব