রাজবাড়ীর বালিয়াকান্দিতে মূত্র বিসর্জন করে গণ উপদ্রব সৃষ্টির দায়ে একজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে বালিয়াকান্দি উপজেলা পরিষদের অভ্যন্তরে নারুয়া রোড সংলগ্ন গেটের পাশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এহসানুল হক শিপন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট বলেন, বালিয়াকান্দি উপজেলা পরিষদের অভ্যন্তরে নারুয়া রোড সংলগ্ন গেটের পাশে মূত্র বিসর্জন করে গণ উপদ্রব সৃষ্টির দায়ে দণ্ডবিধি ১৮৬০ এর ২৯০ ধারা অনুসারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলার জঙ্গল ইউনিয়নের সাধুখালী গ্রামের এক ব্যক্তিকে একশত টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। এ সময় উপস্থিত ব্যক্তিদেরকে সচেতন করা হয়।
তিনি আরও বলেন, ইতোপূর্বে এ স্থানে মূত্র বিসর্জন বন্ধে একাধিকবার আশেপাশের জনসাধারণকে জানানো হয়েছিল। এরপরও তা উপেক্ষা করে বালিয়াকান্দি উপজেলা পরিষদের অভ্যন্তরে নারুয়া রোড সংলগ্ন গেটের পাশে মূত্র বিসর্জন করে গণ উপদ্রব সৃষ্টি করে আসছিল।
