দেশে করোনায় নতুন শনাক্ত হয়েছেন ২৪৫৪ জন

- Advertisements -

দেশে করোনায় নতুন শনাক্ত হয়েছেন ২ হাজার ৪৫৪ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ৮ লাখ ২২ হাজার ৮৪৯জন। ২৪ ঘণ্টায় ২ হাজার ২৮৬জন এবং এখন পর্যন্ত ৭ লাখ ৬১ হাজার ৯১৬ জন সুস্থ হয়ে উঠেছেন।

Advertisements

আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরো জানানো হয়, ৫১০ টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৭৭৭টি নমুনা সংগ্রহ এবং ১৮ হাজার ৫৩৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।এখন পর্যন্ত ৬১ লাখ ২৬ হাজার ২৩৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৩ দশমিক ২৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৫৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৮ শতাংশ।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/lup9
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন