প্রতি মিনিটে এক কোটি রুপি পারিশ্রমিক চাইলেন উর্বশী

- Advertisements -

বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। তবে অভিনেত্রী হিসেবে রুপালী পর্দায় নিজের অবস্থান এখনো পাকাপোক্ত করতে পারেননি উর্বশী রাউতেলা। শুধু টিভি, বিজ্ঞাপন, পণ্যদূত কিংবা আইটেম গানে নেচেই নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। তারই ধারাবাহিকতায় নানা সময়ে আলোচনায় থাকেন এ মডেল-অভিনেত্রী। তাকে নিয়ে আলোচনার বড় কারণ ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্তের সঙ্গে তার প্রেমের গুঞ্জন।

তবে চলতি বছর দক্ষিণি সিনেমা ‘ওয়ালটার বারিয়ায় আইটেম গানে নেচে দুই কোটি রুপি পারিশ্রমিক নিয়ে আলোচনায় আসেন তিনি। কারণ, বেশির ভাগ দক্ষিণি সিনেমার নায়িকাই চার থেকে পাঁচ কোটি রুপি পারিশ্রমিক নেন। সেখানে একটি গানে নেচেই প্রায় অর্ধেক পারিশ্রমিক পেয়েছিলেন।

Advertisements

সম্প্রতি ফের আলোচনায় এসেছেন উর্বশী। একটি সিনেমায় মাত্র তিন মিনিটের পারফরম্যান্সের জন্য তিন কোটি রুপি (বাংলাদেশী টাকায় প্রায় চার কোটি টাকা) পারিশ্রমিক দাবি করেছেন তিনি। যার অর্থ, প্রতি মিনিটে তার পারিশ্রমিক হবে এক কোটি রুপি!

Advertisements

উল্লেখ্য, ‘সনম রে’, ‘হেট স্টোরি ৪’, ‘পাগলপান্তি’ ইত্যাদি নানা সিনেমায় দেখা গেছে উর্বশী রাউতেলাকে। করেছেন কয়েকটি দক্ষিণি সিনেমাও। কোনোটিই বক্স অফিসে চলেনি। চলতি বছর হিন্দি ও তেলেগু মিলিয়ে বেশ কয়েকটি সিনেমায় দেখা যাবে তাকে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/mjwt
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন