নিসচা চেয়ারম্যানের জন্মদিন উপলক্ষে ডুমুরিয়ায় লিফলেট বিতরণ

- Advertisements -

খান মহিদুল ইসলাম, ডুমুরিয়া: খুলনার ডুমুরিয়ায় জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা’র) ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে নিরাপদ সড়ক চাই’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের জন্মদিন পালন উপলক্ষে, সড়কে শৃংখলা ফেরাতে ডুমুরিয়া বাস স্ট্যান্ড চত্বরে লিফলেট বিতরণ করা হয়েছে।

Advertisements

২৪-১২-২৪ ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৫টায় খুলনা- সাতক্ষীরা মহাসড়কে ডুমুরিয়া বাস স্ট্যান্ড চত্বরে নিসচা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের জন্মদিন পালন উপলক্ষে নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে এবংখুলনা জেলা ট্রাফিক পুলিশের সহযোগিতায় লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় সড়কের চলাচলত পরিবহন, চালক, শ্রমিক,পথচারীদের মাঝে সড়ক আইন সম্পর্কিত লিফলেট বিতরণ এবং সড়ক আইন মেনে পথ চলার আহ্বান জানানো হয়। লিফলেট বিতরনে উপস্থিত ছিলেন, খুলনা জেলা ট্রাফিক সার্জেন্ট উত্তম বাবু সহ সঙ্গীও ফোর্স,নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার উপদেষ্টা এস এম জাহাঙ্গীর আলম,নিসচা সভাপতি খান মহিদুল ইসলাম, প্রচার সম্পাদক খান আরিফুজ্জামান নয়ন,যুব বিষয়ক সম্পাদক গাজী সোহেল আহমেদ, কার্যকরী সদস্য শাহাবুজ্জামান সবুজ ,এম এ জলিল, আব্দুর রহমান ব্যাপারী , অনিমেষ, গোপাল প্রমুখ।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/n2vj
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন