বৌদ্ধ নেতাদের শুক্রবার সংবর্ধনা দেবেন রাষ্ট্রপতি

- Advertisements -

দেশের বৌদ্ধ ধর্মাবলম্বীদের বৃহত্তম উৎসব, বৌদ্ধধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের জন্মতিথি বুদ্ধপূর্ণিমা উপলক্ষে আগামীকাল বঙ্গভবনের ক্রিডেনশিয়াল হলে বৌদ্ধ সম্প্রদায়ের নেতাদের সম্মানে সংবর্ধনার আয়োজন করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন।

রাষ্ট্রপতির প্রেস সচিব সারওয়ার আলম আজ বিকালে বলেন, ‘বিকাল ৪টায় সংবর্ধনা অনুষ্ঠান শুরু হবে। রাষ্ট্রপতি এ উপলক্ষে গণমাধ্যমের মাধ্যমে দেশের বৌদ্ধ সম্প্রদায়ের উদ্দেশে ভাষণও দেবেন।’

রাষ্ট্রপতি ও তার স্ত্রী ড. রেবেকা সুলতানা বৌদ্ধ নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

Advertisements

ঢাকাসহ সারা দেশের বৌদ্ধ ধর্মাবলম্বীরা যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দিনটি উদযাপন করবেন।

বৌদ্ধ ধর্মীয় নেতারা বঙ্গভবনে রাষ্ট্রপতির হাতে ফুলের তোড়া তুলে দেবেন।

Advertisements

বঙ্গভবনের কর্মসূচি অনুযায়ী, সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন পেশাজীবীসহ কয়েকশ মানুষ অংশ নেবেন।

ধর্মবিষয়ক উপদেষ্টা কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা দীপেন দেওয়ান, সংঘনায়ক শ্রীমৎ বনশ্রী মহাথের, আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের প্রধান পুরোহিত ধর্মপ্রিয় মহাথের, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ভবেশ চন্দ্র, ট্রাস্টের সচিব জয়দত্ত বড়ুয়াসহ অন্যান্য বৌদ্ধ নেতা এবং বঙ্গভবনের সচিবরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। এছাড়া বৌদ্ধপ্রধান দেশগুলোর রাষ্ট্রদূত, হাইকমিশনার ও বিদেশি মিশনপ্রধানরাও এ উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/jghr
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন