ভোটের বয়স ১৫ বছর করা উচিত: হাসনাত আব্দুল্লাহ

- Advertisements -

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ভোটের বয়স ১৫ বছরে দিয়ে দেওয়া উচিত। কারণ এখন সবাই অনেক সচেতন। ঐতিহাসিকভাবে প্রমাণিত আমাদের পূর্ব প্রজন্ম ব্যর্থ হিসেবে প্রমাণিত হয়েছে। সুতরাং আমাদের কাঁধ শক্ত করতে হবে। যেন আমরা তাদের দায়িত্ব নিতে পারি। একই সঙ্গে আগামীর প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারি।

বুধবার (৬ নভেম্বর) বিকেলে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার কাজী শাহাবুদ্দিন গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

Advertisements

আর সমন্বয়ক সারজিস আলম বলেছেন, যে দলই হোক না কেন দলকানা হওয়া যাবে না। তাহলে কেউ ফ্যাসিস্ট হয়ে যাবে, একনায়ক হয়ে যাবে

তিনি বলেন, কেউ যদি আপনার কথা শোনে, আপনার কথা বলে, আপনার জন্য কাজ করে এবং আপনার কাছে জবাবদিহি করার জন্য প্রস্তুত থাকে সে যেই হোক না কেন প্রতিনিধি হিসেবে তাকেই বেছে নিবেন। আমাদের তরুণদের এ বিষয়ে সচেতন হতে হবে। দেশে এত বড় একটা গণহত্যা চালানো হয়েছে, সেটা কী কারণে হয়েছে—এটা মনে রাখতে হবে। যারা ক্ষমতা পিপাসু যাদের কাছে জীবনের চেয়ে ক্ষমতার মূল্য বেশি তাদের আমাদের এখন থেকে পরিত্যাগ করতে হবে।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড়ের সমন্বয়ক ফজলে রাব্বী ও মোকাদ্দেসুর রহমান সানসহ সহসমন্বয়করা উপস্থিত ছিলেন।

Advertisements

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ তেতুঁলিয়া উপজেলার ভজনপুর বেগম খালেদা জিয়া বালিকা বিদ্যালয় ও পরে তেতুঁলিয়া পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/6y9m
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন