দৌলতপুরে দেবরের হাতে ভাবি-ভাতিজা খুন

- Advertisements -

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারার ফকিরপাড়ায় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ভাবি-ভাতিজাকে খুন করেছে দেবর ইউসুফ আলী।

Advertisements

শনিবার (৩০ মে) রাত সাড়ে ১০টার দিকে দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়নের ফকিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত আমেনা বেগম (২৮) জেলার দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়নের আব্দুস সালামের স্ত্রী এবং দেড় বছরের শিশু পুত্র আসাওয়াদ। অভিযুক্ত ইউসুফ আলী ওই একই গ্রামের সুলতান মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, জেলার দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়নের ফকিরপাড়া এলাকায় দুই ভাই আব্দুস সালাম ও ইউসুফ আলীর মধ্যে পারিবারিক সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব চলছে। সম্প্রতি ১৫ দিন আগেও সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়।
শনিবার (৩০ মে) তাদের মধ্যে আবার কথা-কাটাকাটির এক পর্যায়ে উত্তেজিত ছোট ভাই ইউসুফ আলী তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে ভাই, ভাবি ও ভাতিজাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ভাবি আমেনা বেগম ও ভাতিজা আসাওয়াদকে মৃত ঘোষণা করেন।
গুরুতর আহত আব্দুস সালাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিচ্ছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ইউসুফ আলী পলাতক।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার বলেন, পরিস্থিতি দেখে মনে হচ্ছে পারিবারিক কলহের জেরে এই ঘটনাটি ঘটেছে। মরদেহগুলো উদ্ধার করা হয়েছে, ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় জড়িত অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/nsu5
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন