কেশবপুরে নিসচা’র উদ্যোগে কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

- Advertisements -

মুজিববর্ষের আহ্বান, তিনটি করে গাছ লাগান এ স্লোগানকে সামনে রেখে নিরাপদ সড়ক চাই (নিসচা) কেশবপুর উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার বিকালে পাঁজিয়া ডিগ্রী কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন পাঁজিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ রুহুল আমিন, নিসচা উপজেলা শাখার সদস্য সচিব মোঃ সাগর পারভেজ, যুগ্ন-আহবায়ক মোঃ লিটন হোসেন, পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার পরিচালক বাবর আলী গোলদার ও উন্নয়নকর্মী বিউটি বেগম।
এ বৃক্ষরোপণ কর্মসূচি কলেজের অধ্যক্ষ রুহুল আমিন এর নির্দেশনায় কলেজ প্রাঙ্গণে বনজ, ফলদ, ঔষধি ও ফুল গাছের চারা রোপণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নিসচা সংগঠনের সদস্য সঞ্জয় মল্লিক, সোয়াইব হোসেন, মোঃ শাহিন আলম সাগর, সত্যজিৎ সরকার, কর্মী শেখ মোঃ রনি প্রমুখ।

Advertisements
Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/011g
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন