ধামরাইয়ে নিসচা কর্মীকে লাঞ্চনার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

- Advertisements -

ধামরাইয়ে নিরাপদ সড়ক চাই (নিসচা) কর্মীকে লাঞ্ছনা ও কটুক্তির প্রতিবাদে ময়মনসিংহ শাখার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুন ২০২২) বিকেলে নগরীর ফিরোজ জাহাঙ্গীর চত্বরে নিসচা ময়মনসিংহ শাখার সহ-সভাপতি স্বাধীন চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রতন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপদেষ্টা ইয়াজদানী কোরায়শী কাজল, এডভোকেট শিব্বির আহম্মেদ লিটন, মানবাধিকারকর্মী এডভোকেট অঞ্জন সরকার, বীর মুক্তিযোদ্ধা বিমল পাল, জাতীয় সাহিত্য ফাউন্ডেশন এর সভাপতি কবি অহনা নাসরিন, নিসচা ময়মনসিংহ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজুর রহমান সবুজ, সাংগঠনিক সম্পাদক জাকির খান এসময় বক্তব্য রাখেন।

Advertisements

বক্তারা ধামরাইস্থ প্রতীক সিরামিকস লিমিটেড এর কতিপয় কর্মী কর্তৃক নিরাপদ সড়ক চাই (নিসচা) ধামরাই উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ ইমরান হোসেনকে আক্রমণ ও শারীরিকভাবে লাঞ্ছিত করা এবং নিরাপদ সড়ক চাই আন্দোলন সম্পর্কে কটুক্তি করার প্রতিবাদে নিসচা, ময়মনসিংহ শাখা তীব্র নিন্দা জানিয়েছেন। এসময় দোষিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/8rfv
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন