পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিসচার দারুস সালাম থানা শাখার উদ্যোগে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও ট্রাফিকিং কার্যক্রম

- Advertisements -

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে নিরাপদ সড়ক চাই (নিসচা) দারুস সালাম থানা শাখার উদ্যোগে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও ট্রাফিকিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

আজ গাবতলী পর্বত পুলিশ বক্সের সামনে আয়োজিত এ কার্যক্রমে নেতৃত্ব দেন দারুস সালাম থানা শাখার সভাপতি আশিফুল ইসলাম জনি

Advertisements

এসময় ঘরমুখো যাত্রী, চালক ও সাধারণ মানুষের মাঝে নিরাপদ সড়ক বিষয়ে বিভিন্ন সচেতনতামূলক বার্তা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি যানজট নিরসন ও মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ট্রাফিক ব্যবস্থাপনায় সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের নেতাকর্মীরা।

কার্যক্রম চলাকালে সড়কের বিভিন্ন সমস্যা ও ঝুঁকিপূর্ণ বিষয় চিহ্নিত করা হয় এবং তা সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়। এ বিষয়ে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ও উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন গাবতলী পুলিশ বক্সের টি আই অ্যাডমিন মোস্তফা কামাল। আরও উপস্থিত ছিলেন দারুস সালাম থানা শাখার উপদেষ্টা পরিষদের সদস্য মতিউর রহমান রনি মল্লিক, কার্যকরী সদস্য জাকির হোসেন টুটুল এবং সদস্য মনসুর আলী, শাহজামাল সাজু, মাহমুদ, সফর, অজিত চন্দ্র শীল, মোহাম্মদ নয়নমোহাম্মদ আল আমীন

Advertisements

নেতৃবৃন্দ জানান, ঈদকে সামনে রেখে মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে নিরাপদ সড়ক চাই দারুস সালাম থানা শাখার এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান থাকবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/iq61
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন