পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে নিসচা ভৈরব শাখার রোড ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ

- Advertisements -

মোঃ আলাল উদ্দিন: পবিত্র ঈদ-উল আজহাকে সামনে রেখে জাতীয় পর্যায়ে পরপর একাধিকবার শ্রেষ্ঠ সংগঠনের সম্মানে ভূষিত নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখা ও হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়ন এর যৌথ আয়োজনে আজ ভৈরব বাসস্ট্যান্ডের দুর্জয় চত্বরে সড়ক নিরাপত্তা ও যানজট নিরসনে বিশেষ রোড ক্যাম্পেইন পরিচালিত হয়।

Advertisements

কর্মসূচিতে নিসচার স্বেচ্ছাসেবীরা ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশকে সড়কের শৃঙ্খলা রক্ষায় সহায়তা প্রদান করেন এবং চালক, যাত্রী ও পথচারীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

একই সঙ্গে বিভিন্ন অনিয়মের অভিযোগে বেশ কয়েকটি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। উক্ত কার্যক্রমে উপস্থিত থেকে চালক, যাত্রী ও পথচারীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোঃ রেজাউল করীম। এসময় আরও উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের পরিদর্শক সুমন কুমার চৌধুরী, নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যকরী সদস্য মোঃ আলাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন সুজন, প্রভাষক ইমরান হোসাইন, প্রচার সম্পাদক মোঃ নজরুল ইসলাম, যুব বিষয়ক সম্পাদক হাজী জামান, কার্যকরী সদস্য ফরহাদ আহমেদ, মোঃ জামাল মিয়া, হাজী মোঃ কুদ্দুস, রুবেল আহমেদ, ফারিয়া ইসলাম, সাধারণ সদস্য, এস এম শাহীনুর ইসলাম, রোকসানা আক্তার ও মোঃ শফিকুল ইসলামসহ নিসচার অন্যান্য সদস্যবৃন্দ। এছাড়াও পরিবহন সেক্টরের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত থেকে কর্মসূচির প্রতি সমর্থন ও সহযোগিতা প্রকাশ করেন। সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে ঈদযাত্রা কেন্দ্রিক এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/r9tk
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন