বড়লেখায় নিসচার সাংস্কৃতিক সম্পাদক অপুজিতের স্বেচ্ছায় রক্তদান

- Advertisements -

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ মানবতার ডাকে সাড়া দিয়ে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার সাংস্কৃতিক সম্পাদক অপুজিত দাস চিকিৎসাধীন একজন রোগীকে স্বেচ্ছায় রক্তদান করেছেন।

১ লা নবেম্বর শুক্রবার সকালে পৌর শহরের হলি লাইফ (প্রাঃ) হাসপাতালে চিকিৎসাধীন একজন রোগীকে ৯ম বারের মতো স্বেচ্ছায় “ও পজেটিভ” রক্তদান সম্পন্ন করেন। এসময় উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা উপজেলা শাখার কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য শাহরিয়ার শাকিল ও সমাজসেবক সাব্বির আহমদ।

Advertisements

এদিকে নিসচা বড়লেখা শাখার পক্ষ থেকে সাংস্কৃতিক সম্পাদক অপুজিত দাসকে রক্তিম শুভেচ্ছা জানিয়েছেন সভাপতি তাহমীদ ইশাদ রিপন ও সাধারণ সম্পাদক আইনুল ইসলাম।

Advertisements

উল্লেখ্য: নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন ও সাধারণ সম্পাদক আইনুল ইসলাম গণমাধ্যম’কে জানান, নিসচা বড়লেখা উপজেলা শাখা সামাজিক, মানবিক-স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডসহ সড়ক দুর্ঘটনা মুক্ত উপজেলা গড়তে জনস্বার্থে কাজ করে যাচ্ছে। এছাড়াও নিসচা’র বিভিন্ন সামাজিক-মানবিক কার্যক্রম অব্যহত রয়েছে এবং নিসচা’র কার্যক্রম’কে আরও তরান্বিত করতে সকলের প্রতি তাঁরা আন্তরিক সহযোগিতা কামনা করেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/p9f5
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন