বড়লেখায় সড়ক নিরাপত্তা বিষয়ক সপ্তাহ উপলক্ষে নিসচার লিফলেট বিতরণ

- Advertisements -

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ জাতিসংঘ ঘোষিত সড়ক নিরাপত্তা সপ্তাহ-২০২৩ উপলক্ষে জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

সোমবার (১৫ মে) নিসচা বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে পৌর শহরে চালক, যাত্রী ও পথচারীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করার মাধ্যমে সড়ক নিরাপত্তা সপ্তাহের কর্মসূচির উদ্বোধন করা হয়।

Advertisements

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বাস-মিনিবাস, মাইক্রোবাস, কার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ জালাল উদ্দিন, উত্তর বাজার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন, নিসচার কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও বড়লেখা উপজেলা সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম, সদ্য সাবেক আইন বিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া, কার্যনির্বাহী সদস্য নিরঞ্জন দেব নাথ, নিলুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Advertisements

উল্লেখ, ১৫ থেকে ২১ মে পর্যন্ত সপ্তমবারের মত রোড সেইফটি সপ্তাহ পালিত হচ্ছে। এবারের মূল প্রতিপাদ্য হচ্ছে- টেকসই যাতায়াত, বিশেষ করে পায়ে হাঁটা পথ, সাইক্লিং এবং গণপরিবহন ব্যবহারের বৃদ্ধিতে সরকার কর্তৃক পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা নীতি নির্ধারকসহ সকলের সামনে তুলে ধরা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/2xgj
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন