মহাসড়কে তিনচাকার যান চলাচল বন্ধে ও দুর্ঘটনা রোধকল্পে নিসচা বগুড়া শাখার জনসভা

- Advertisements -

বগুড়া মহাসড়কে তিনচাকার যান চলাচল বন্ধে ও সড়ক দুর্ঘটনা রোধকল্পে সিএনজি/অটো চালকদের সাথে নিসচা বগুড়া জেলা কমিটির জনসভা অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচির আজ ২য় দিনে বগুড়া মাটিডালি মোরে মহাসড়কে তিনচাকার যান চলাচল নিষিদ্ধ ও দুর্ঘটনারোধে এই জনসভায় প্রায় সতাধিক চালক উপস্থিত ছিলেন। জেলা শাখার সাধারন সম্পাদক রকিবুল ইসলাম সোহাগের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন, হাইওয়ে পুলিশের মাটিডালি বিমান মোড় মহাসড়কে দায়িত্বরত এএসআই আব্দুল আলিমসহ সঙ্গীফোর্স ও নিসচা জেলা কমিটির নেতৃবৃন্দরা।

Advertisements

সভায় বক্তারা বলেন, মহাসড়কে তিন চাকার যানবাহন (ইজিবাইক, সিএনজিচালিত অটোরিকশা, নছিমন, করিমন, ভটভটি ইত্যাদি) নিষিদ্ধ করেছে সরকার। কিন্তু এই নিষেধাজ্ঞা অমান্য করে মহাসড়কে চলছে তিন চাকার যানবাহন। শুধু যে চলছে তা নয়; মাঝেমধ্যে উল্টোপথে চলছে এসব যান। এতে করে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এই দুর্ঘটনারোধে চালকদের সচেতন হবার আহবান জানান নিসচা নেতৃবৃন্দ এবং মহাসড়কে কোন ভাবেই যেন এই তিনচাকার যানবাহন চলাচল না করে সেই বিষয়ে চালকদের বিশেষ ভাবে সতর্ক করে দেয়া হয়।

Advertisements

জনসভায় উপস্থিত ছিলেন, নিসচা বগুড়া জেলা শাখার সহ সাধারন সম্পাদক গোলাম রব্বানী শিপন, সাংগঠনিক সম্পাদক আল আমিন, দুর্ঘটনা অনুষন্ধান বিষয়ক সম্পাদক আজিজুল হাকিম, দপ্তর সম্পাদক জাহিদুলসহ অন্যান্ন নেতৃবৃন্দ।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/9z25
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন