নেত্রকোণায় নিসচা কেন্দ্রীয় কমিটির আর্থিক সহায়তায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ

- Advertisements -

নেত্রকোণায় নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির আর্থিক সহায়তায় ১৫০ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

Advertisements

গত শুক্রবার (২২ জুলাই) সকাল সাড়ে ১১টায় নিরাপদ সড়ক চাই (নিসচা) চেয়ারম্যান জনপ্রিয় কিংবদন্তী নায়ক ইলিয়াস কাঞ্চনের নির্দেশে নেত্রকোণা জেলা শহরের ইসলামপুর – ঋষিপাড়ার বন্যা দুর্গত দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করেন নেত্রকোণা নিরাপদ সড়ক চাই জেলা কমিটির প্রধান উপদেষ্টা মতিউর রহমান তালুকদার ও সভাপতি মো: আব্দুল হাকিম।

উক্ত ত্রাণ বিতরণ কার্যক্রমে নিরাপদ সড়ক চাই (নিসচা) নেত্রকোণা জেলা শাখার সহ-সভাপতি মোঃ আলী ওসমান আনসারী, সাধারণ সম্পাদক চঞ্চল সরকার, যুব সম্পাদক মাসুদ রানা, দুর্ঘটনা, অনুসন্ধান ও গবেষণা সম্পাদক খোকন ঘোষ, নিসচা সম্মানিত সদস্য মনির হোসেন বরুণ, সম্মানিত সদস্য হেপী আক্তার, সম্মানিত সদস্য মিলন চন্দ্র দাস, জাকির হোসেন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/x7z8
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন