নিরাপদ সড়ক চাই মৌলভীবাজার জেলা শাখার আইডি কার্ড বিতরণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত

- Advertisements -

নিরাপদ সড়ক চাই (নিসচা) মৌলভীবাজার জেলা শাখার আহবায়ক কমিটি বর্ণাঢ্য আয়োজনে আজকের আইডি কার্ড বিতরণ ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  ৪ মে সন্ধ্যা ৭ ঘটিকায় মৌলভীবাজার জেলা পরিষদ পাবলিক লাইব্রেরী হল রুমে।

নিসচা মৌলভীবাজার জেলা আহবায়ক রোটারিয়ান এ এইচ সাহাব উদ্দিন এর সভাপতিত্বে এবং নিসচা মৌলভীবাজার জেলা শাখা সদস্য সচিব চৌধুরী মোঃ মেরাজ এর সঞ্চালনা করেন।

Advertisements

উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলার ট্রাফিক ইন্সপেক্টর জনাব মারি কুল ইসলাম, উপদেষ্টা: সুজন জেলা সভাপতি ডা ছাদিক আহমদ, লেখক ও গবেষক ড.মো:আবু তাহের, জেলা বাস ও মিনিবাস সমিতির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিদ্দিকী, নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলার সভাপতি সাংবাদিক মোঃ আব্দুস সালাম সহ নিসচা মৌলভীবাজার জেলা শাখা উপদেষ্টা বৃন্দ ও পৃষ্ঠাপোষক বৃন্দ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া আর বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রেস মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

Advertisements

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান আরম্ভ হয় । এ সময় উপস্থিত সম্মানিত অতিথি বৃন্দ সড়ক দুর্ঘটনা প্রতিরোধ জনসচেতনতা মূলক বিভিন্ন দিক নিয়ে বক্তব্য প্রদান করেন এবং মৌলভীবাজার জেলা শহর এর যানজট নিরসনে উদ্যগ যাতে নেওয়া হয় তা মৌলভীবাজার ট্রাফিক পুলিশ এর কাছে দাবি জানানো হয়। এ সময় নিরাপদ সড়ক চাই মৌলভীবাজার জেলার সকল আহবায়ক সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/tbmb
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন