ছেলের সমাধির সামনে কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী

- Advertisements -

বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি বর্তমানে এক চরম ব্যক্তিগত সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন। সম্প্রতি অস্ট্রিয়ায় নিজের অকালপ্রয়াত ছেলে শামশেরের কবর পরিষ্কার করার একটি আবেগঘন ভিডিও শেয়ার করে নিজের মানসিক যন্ত্রণা ও আইনি লড়াইয়ের কথা প্রকাশ করেছেন তিনি।

বর্তমানে স্বামী পিটার হাগের সঙ্গে বিবাহবিচ্ছেদ ও সন্তানদের অধিকার নিয়ে আইনি লড়াইয়ে লিপ্ত এই অভিনেত্রী অভিযোগ করেছেন যে, তাকে তার বাকি সন্তানদের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না।

সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক দীর্ঘ পোস্টে সেলিনা জানিয়েছেন, গত কয়েক সপ্তাহ তার জীবনের সবথেকে কঠিন সময় ছিল। বিচ্ছেদসংক্রান্ত শুনানির জন্য তিনি অস্ট্রিয়ায় গিয়েছিলেন। সেখানে আদালত সন্তানদের ফিরিয়ে আনার নির্দেশ দিলেও তার স্বামী তাদের কোনো এক অজ্ঞাত স্থানে সরিয়ে ফেলেছেন। ফলে জীবিত তিন সন্তানের দেখা না পেয়ে একমাত্র মৃত সন্তানের কবরের কাছে গিয়েই নিজেকে সান্ত্বনা দিতে হয়েছে তাকে।

Advertisements

সেলিনা আক্ষেপ করে বলেন, একজন মা হিসেবে তিনি সন্তানদের জন্য নিজের দেশ, ক্যারিয়ার এবং বাবা-মা সবকিছু বিসর্জন দিয়ে দুবাই, সিঙ্গাপুর ও অস্ট্রিয়ায় বারবার স্থানান্তরিত হয়েছেন, কিন্তু আজ তাকেই সন্তানদের থেকে দূরে রাখা হচ্ছে।

আবেগাপ্লুত এই অভিনেত্রী অভিযোগ করেন, ২০১০ সালে অস্ট্রিয়ান ব্যবসায়ী পিটার হাগের সঙ্গে বিয়ের পর থেকে তিনি স্বামীর ক্যারিয়ারকে সমর্থন করতে নিজের সবটুকু বিলিয়ে দিয়েছেন। কিন্তু এখন বিচ্ছেদের পর্যায়ে এসে তার প্রাক-বৈবাহিক সম্পদ কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং তাকে মানসিক নির্যাতনের শিকার হতে হচ্ছে। এমনকি আদালতের পক্ষ থেকে যৌথ অভিভাবকত্বের আদেশ থাকা সত্ত্বেও তাকে তিন সন্তানের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না। সেলিনার দাবি, সন্তানদের তার বিরুদ্ধে ‌‘ব্রেইনওয়াশ’ করা হচ্ছে এবং তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে।

Advertisements

সেলিনা আরও জানান, গত বছরের সেপ্টেম্বর মাসে তার স্বামী অত্যন্ত কৌশলে তাকে বিবাহবিচ্ছেদের নোটিশ দেন। তাদের ১৫তম বিবাহবার্ষিকীর উপহার সংগ্রহের অজুহাতে তাকে স্থানীয় ডাকঘরে নিয়ে গিয়ে এই আইনি নোটিশ ধরিয়ে দেওয়া হয়। বর্তমানে অস্ট্রিয়ার পারিবারিক আদালতের দ্বারে দ্বারে ঘুরছেন এই অভিনেত্রী।

উল্লেখ্য, সেলিনা ও পিটারের দুই জোড়া যমজ সন্তান রয়েছে। ২০১৭ সালে জন্ম নেওয়া দ্বিতীয় জোড়া যমজ সন্তানের মধ্যে শামশের হৃদরোগের কারণে মারা যায়। এখন নিজের বাকি তিন সন্তানকে ফিরে পাওয়ার জন্য বিশ্ববাসীর কাছে আকুল আবেদন জানিয়েছেন একসময়ের এই জনপ্রিয় বলিউড তারকা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/owek
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন