৫ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ চান জামায়াত আমির

- Advertisements -

৫ আগস্টকেই নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করা উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘৮ নয় ৫ আগস্টকেই নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করা উচিত।’

Advertisements

এর আগে, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের দিন ৫ আগস্টকে ‘জুলাই গণ–অভ্যুত্থান দিবস’ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। আর আওয়ামী লীগ সরকার পতনের পর নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠনের দিনটিকে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা করা হয়। তবে গতকাল এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমসহ অনেকে বিষয়টি নিয়ে আপত্তি তোলেন। তারা ৫ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে চান।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/252o
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন