দেশে টিকার কোনও সংকট হবে না: ওবায়দুল কাদের

- Advertisements -

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার বিভিন্ন দেশ থেকে করোনাভাইরাসের টিকা সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সুতরাং দেশে টিকার কোনও সংকট সৃষ্টি হবে না।

মঙ্গলবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

Advertisements

করোনা সুরক্ষা সামগ্রী বিতরণের এই অনুষ্ঠানে সরাসরি অংশ নেন ওবায়দুল কাদের।

Advertisements

তিনি বলেন, টিকা সংকট ও করোনা মোকাবিলা নিয়ে বিএনপি সমালোচনা করলেও সরকার করোনা সংকট মোকাবিলায় যথাযথ উদ্যোগ নিয়েছে। বিএনপি সরকারের ভালো উদ্যোগের প্রশংসা না করে, অকারণে সমালোচনা করছে। কিন্তু এ দুঃসময়ে তারা জনগণের পাশে নেই।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/an0f
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন