বাড়ির টয়লেট নির্মাণকে কেন্দ্র করে কুপিয়ে বড় ভাইকে হত্যা!

- Advertisements -

নাটোরের গুরুদাসপুরে বাড়ির টয়লেট নির্মাণকে কেন্দ্র করে ছোট ভাইয়ের ধারালো হাসুয়ার আঘাতে বড় ভাইকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার গভীররাতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের পুরুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, পুরুলিয়া গ্রামের মৃত রওশন আলীর দুই ছেলে খালেক (৫৫) ও মালেক (৫০)। মঙ্গলবার রাত ১১টার দিকে বাড়ির ভেতরে একটি টয়লেট স্থাপনাকে কেন্দ্র করে ছোট ভাই মালেক ও তার ছেলে আব্দুর রাজ্জাকের সাথে খালেকের কথাকাটাকাটি হয়।

Advertisements

এক পর্যায়ে ধারালো হাসুয়া দিয়ে বড় ভাই খালেক ও তার বড় ছেলে নুরুল আলীকে কুপিয়ে গুরুতর জখম করেন ছোট ভাই। পরে স্থানীয়রা খালেককে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত নুরুল আলী গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।

Advertisements

হত্যার ঘটনা নিশ্চিত করে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুর রাজ্জাক বলেন, হত্যার মামলা প্রক্রিয়াধীন রয়েছে। হত্যার পর অভিযুক্তরা গা ঢাকা দিয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/q9a5
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন