English

18 C
Dhaka
শুক্রবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৬
- Advertisement -

দ্বীপ হবে রণতরী, রাস্তাই হবে রানওয়ে

- Advertisements -

বৃহৎকার দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়া তাদের প্রতিটি প্রদেশকে কার্যত একেকটি বিমানবাহী রণতরী (এয়ারক্রাফট ক্যারিয়ার) রূপান্তরের উচ্চাভিলাষী পরিকল্পনা গ্রহণ করেছে। সমুদ্রবেষ্টিত এই দেশটির হাজার হাজার দ্বীপ রক্ষা করতে বিপুল অর্থ ব্যয়ে নতুন রণতরী কেনার বদলে বিদ্যমান সড়ক ও মহাসড়কগুলোকেই যুদ্ধবিমানের জরুরি রানওয়ে হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে জাকার্তা।

এই কৌশলের অংশ হিসেবে সম্প্রতি দেশটির দক্ষিণ সুমাত্রা দ্বীপের ল্যাম্পুং প্রদেশের একটি টোল রোডে সফলভাবে এফ-সিক্সটিন ফাইটার জেট এবং সুপার টুকানো অ্যাটাক প্লেন অবতরণ ও উড্ডয়ন করানো হয়েছে।

ইন্দোনেশীয় বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল টনি হারজোনো জানিয়েছেন, দেশটির ৩৮টি প্রদেশের প্রতিটিতে অন্তত একটি করে টোল রোড সেকশন থাকবে যা প্রয়োজনে রানওয়ে হিসেবে ব্যবহার করা যাবে। ইন্দোনেশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী ডনি এরমাওয়ান তৌফান্তো এই সফল পরীক্ষাকে দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেছেন। তিনি জানান, সাধারণ রানওয়ের তুলনায় মহাসড়কগুলো অনেক বেশি সরু হওয়ায় সেখানে বিমান নামানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তবে ইন্দোনেশীয় বৈমানিকরা এই চ্যালেঞ্জ মোকাবিলায় বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করছেন। সাধারণত একটি বিমানবন্দর রানওয়ে ৪৫ থেকে ৬০ মিটার প্রশস্ত হলেও টোল রোডগুলো মাত্র ২৪ মিটারের মতো চওড়া হয়।

প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, ইন্দোনেশিয়ার মতো ৬ হাজারেরও বেশি জনবসতিপূর্ণ দ্বীপের দেশে কয়েক বিলিয়ন ডলার খরচ করে বিমানবাহী রণতরী রক্ষণাবেক্ষণ করার চেয়ে মহাসড়ককে ব্যবহার করা অনেক বেশি সাশ্রয়ী এবং কৌশলগতভাবে নিরাপদ। একটি রণতরী ধ্বংস হলে পুরো সক্ষমতা হারিয়ে যায়, কিন্তু সারা দেশে ছড়িয়ে থাকা অসংখ্য ‘রোড রানওয়ে’র কোনো একটি ক্ষতিগ্রস্ত হলেও বিকল্প পথ ব্যবহারের সুযোগ থাকে। দক্ষিণ চীন সাগরকে কেন্দ্র করে অঞ্চলে বিদ্যমান অস্থিরতার মধ্যে ইন্দোনেশিয়া এই পদক্ষেপের মাধ্যমে স্পষ্ট বার্তা দিল, তারা তাদের বিশাল আকাশসীমা রক্ষায় প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে আরও টেকসই ও কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/r4jn
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন