বড়লেখায় নিসচার সড়ক শৃঙ্খলা ও যানজট নিরসন কার্যক্রম

- Advertisements -

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ বড়লেখা-জুড়ী আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি সরকারের আমলে সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীর তৃতীয় জানাজার নামাজের পূর্বে এবং পরবর্তী সময়ে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সড়ক শৃঙ্খলায় ও যানজট নিরসনে কাজ করেছে জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) পৌর শহরের দক্ষিণ বাজারে সকাল সাড়ে ১০ টায় সড়ক শৃঙ্খলা ও যানজট নিরসন কাজে ট্রাফিক পুলিশকে সহযোগিতা করেন নিসচার কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও বড়লেখা উপজেলা সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি আব্দুল আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নোমান, আমান হাসান, কার্যনির্বাহী সদস্য আব্দুল হামিদ, সাহাব উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Advertisements

এসময় উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন ট্রাফিক সার্জেন্ট মোস্তাফিজুর রহমানসহ আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যবৃন্দ। সকাল সাড়ে ১০ টা থেকে বেলা ১ টা পর্যন্ত নিসচা বড়লেখা উপজেলা শাখার কার্যক্রম পরিচালিত হয়।

Advertisements

সড়কে শৃঙ্খলা ও যানজট নিরসনে নিসচার কার্যক্রমের প্রতি সাধুবাদ জানিয়ে বিভিন্ন মহলের ব্যক্তিবর্গরা বলেন, দেশের কল্যাণে ও মানুষের কল্যাণে নিসচা অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করছে। আজ নিসচার সড়ক শৃঙ্খলা কার্যক্রমের জন্য আমরা জানাজার নামাজ শেষ করে নির্বিঘ্নে অতিদ্রুত গন্তব্য পৌছা সম্ভব হয়েছে। সময় বিশেষ নিসচার যুগোপযোগী কার্যক্রম অবশ্যই প্রশংসার দাবি রাখে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/r8oa
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন