গাইবান্ধার গোবিন্দগঞ্জে বোমা বিস্ফোরণ, নিহত ৩

- Advertisements -

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের মেকুরাই নয়াপাড়া গ্রামে বোমা বিস্ফোরেণে ৩ জন নিহত হয়েছেন। জানা যায়, আজ বুধবার (২৪ মার্চ) বেলা সাড়ে ৩ টার দিকে মেকুরাই নয়াপাড়া গ্রামের বাসিন্দা কাসেমের পুত্র বোরহানের বাড়িতে বিস্ফোরনের ঘটনাটি ঘটে।

Advertisements

এতে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়, আহত অপর দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়ার পথে বোরহান(৩৬) নামের আরও একজনের মৃত্যু হয়। এ নিয়ে মৃত্যের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩। নিহতরা হলেন, একই গ্রামের মৃত কবিরের ছেলে অহেদুল (৪০) এবং অন্য একজনের নাম ও পরিচয় এখনও পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, তিন থেকে চারজন অপরিচিত ব্যক্তি বোরহানের বাড়িতে ঢোকে। এসময় বাড়ির মধ্যে শোরগোল ও গুলির শব্দ শুনতে পায় এলাকাবাসী। পরে বিকট শব্দে বিস্ফোরণে ঘরের টিনের চাল উড়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হয়েছে বলে জানা যায়।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/405u
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন