শ্বশুরবাড়িতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

- Advertisements -

গাইবান্ধার সুন্দরগঞ্জে শ্বশুরবাড়িতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শফিকুল ইসলাম (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (৩ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ। এর আগে, মঙ্গলবার (২ জুন) সন্ধ্যায় উপজেলার রামজীবন ইউনিয়নের পশ্চিম রামজীবন এলাকার খংগুয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শফিকুল ইসলাম ওই এলাকার মানিক মিয়ার জামাতা এবং সাদুল্যাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের মধ্য ভাঙ্গামোড় গ্রামের রশিদুল ইসলামের ছেলে।

Advertisements

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শফিকুল ইসলাম শ্বশুরবাড়িতে ধান কাটার উদ্দেশ্যে আসেন। মঙ্গলবার সন্ধ্যায় পাশের একটি গাছে আম পাড়তে ওঠেন তিনি। এ সময় কাঁচা বাঁশের লাঠি দিয়ে আম পাড়ার সময় লাঠিটি গাছের পাশ দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তারে জড়িয়ে যায়।

এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়ে গাছের সঙ্গে আটকে পড়েন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধারে ব্যর্থ হলে পল্লী বিদ্যুৎ অফিসে খবর দেওয়া হয়। পরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

Advertisements

সুন্দরগঞ্জ থানার ওসি শাহিন মোহাম্মদ আমানুল্লাহ জানান, ঘটনাটি অপমৃত্যু হিসেবে নথিভুক্ত করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/3ge8
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন