ছয় ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

- Advertisements -

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হলে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এতে ভোগান্তিতে পড়েন অন্যান্য ট্রেনের যাত্রীরা। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার হরষপুর ও মুকুন্দপুরের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। পরে পৌনে ৬টার দিকে বগি সরিয়ে নিলে রেল যোগাযোগ ফের স্বাভাবিক হয়।

Advertisements

আখাউড়া রেলস্টেশনের লোকোশেড ইনচার্জ মো. মনির উদ্দিন জানান, আজ সকাল ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশন থেকে ট্রেনটি সিলেটের উদ্দেশে যাত্রা করেছিল।

Advertisements

পথে হরষপুর ও মুকুন্দপুরের মাঝামাঝি স্থানে ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। বগিটি উদ্ধারে আখাউড়া জংশন থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে। পরে বগিটি সরিয়ে নেওয়া হয়। এরপর রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ed5v
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন